shopner bd
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
×

ব্রণের দাগ দূর করবে কলার খোসা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ জুলাই ২০২২, ১১:৫৬

ফাইল ফটো
ফাইল ফটো

তেলতেলে ত্বকে ব্রণের প্রকোপ দেখা দেয় বেশি। ব্রণ চলে গেলেও ত্বক থেকে জেদি দাগ যেতে চায় না সহজে। কলার খোসা ব্যবহার করতে পারেন ত্বকের যত্নে। এতে রয়েছে ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টি-অক্সিডেন্ট।

নিয়মিত ব্যবহারে যেমন দূর হবে ব্রণের দাগ, তেমনি ত্বক হবে উজ্জ্বল ও কোমল। জেনে নিন কীভাবে ত্বকের যত্নে কলার খোসা ব্যবহার করবেন।
 

  • ব্রণের দাগ দূর করবে কলার খোসা
  • কলার খোসার ভেতরের সাদা অংশ ত্বকে ঘষুন। ১০ মিনিট ঘষে অপেক্ষা করুন ২০ মিনিট। এরপর ধুয়ে ফেলুন পানি দিয়ে।
  • আধা কাপ ওটস, একটি কলার খোসা ও তিন  টেবিল চামচ চিনি একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি ত্বকে চক্রাকারে ম্যাসাজ করুন। ত্বকে জমে থাকা মরা চামড়া দূর হবে।
  • কলার খোসার ভেতরের সাদা অংশ চামচ দিয়ে বের করে নিন। ১ টেবিল চামচ কলার খোসার সাদা এই অংশ ও ১ টেবিল চামচ লেবুর রস একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। ব্রণের দাগ দূর হবে নিয়মিত ব্যবহারে।
  • ১ টেবিল চামচ কলার খোসার সাদা অংশ ও আধা চা চামচ বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। ২ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
  • ১ টেবিল চামচ হলুদ ও ১ টেবিল চামচ কলার খোসার সাদা অংশ একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন পানি দিয়ে। 
  • আধা চা চামচ মধু ও ১ টেবিল চামচ কলার খোসা বাটা একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগানব। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।