shopner bd
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩২
×

একাদশে অনলাইনে ভর্তির আবেদন শুরু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১০ আগস্ট ২০২৩, ১১:৫১

.
.

একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ৮টা থেকে শুরু হয়। এবারও একাদশে ভর্তিতে তিন ধাপে আবেদন গ্রহণ করা হবে।

প্রথম ধাপে ২০ আগস্ট পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। দ্বিতীয় ধাপে ১২-১৪ সেপ্টেম্বর এবং তৃতীয় ধাপে ২০-২১ সেপ্টেম্বর আবেদন গ্রহণ করা হবে।

অনলাইন নির্ধারিত ওয়েবসাইটে www.xiclassadmission.gov.bd প্রবেশ করে একাদশ শ্রেণির ভর্তির আবেদন করতে পারবেন। অনলাইন ছাড়া সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে ম্যানুয়ালি ভর্তির আবেদন নেওয়া হবে না। এ ছাড়া প্রতিদিন রাত ১১টা থেকে ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইন আবেদন বন্ধ থাকবে।

তবে প্রবাসীদের সন্তান ও বিকেএসপি থেকে পাস করা শিক্ষার্থী ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদনের সুযোগ পাবেন।

ভর্তি ফি

অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। এ ফি দিয়ে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দ দিতে হবে। 

গত ২৮ জুলাই এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার শিক্ষার্থী। এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।