shopner bd
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩২
×

রমজানের শুভাগমন

  এম. শাহেদ সারওয়ার ০৭ মার্চ ২০২৪, ১৮:৪২

.

বছর ঘুরে ফিরে আসিল আবার 

মহিমান্বিত মাহে রমজান
হায়াতের বাজেটে ফিরে আসে বারংবার 
খোদাতায়ালার কৃপায় অফুরান। 
শয়তান শিকলে বন্দি রয় হারহরদম 
মোবারক রমজান মাসে
গুনাগার উম্মতগণ সদা মশগুল পরম
রাসুলের প্রেম পরশে।
রোজা আর ইবাদতে ব্যস্ত মুমিন মুসলিম 
রহমতের রমজান জুড়ে 
মসজিদে মসজিদে কোরআন নামাজ কালাম
আদায় করুণ সুরে। 
রমজানে বড় ছোট সকলে মিলে 
রাখে মাথায় টুপি
পাড়ায় সমাজে রকমারি ইফতার বিলে
অনেকে আবার চুপিচুপি। 
বছর ঘুরে বারো মাসে ফিরে আসে
পবিত্র মাহে রমজান
রজব শাবান থেকে নে ইবাদতের প্রস্তুতি
বিশ্বের মুমিন মুসলমান। 
শাবানের বিদায়ে মাহে রমজানের চাঁদ দেখে 
নাও শপথ মুসলমান 
রোজার মাসে সঠিক নামাজ কোরআন শিখে
মজবুত করব ঈমান। 

লেখক : এম. শাহেদ সারওয়ার, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।