shopner bd
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩২
×

রাবিতে ফেন্সিডিলসহ দুই কর্মচারী আটক

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৩ এপ্রিল ২০১৯, ০৬:৪৩

চার বোতল ফেন্সিডিলসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চতুর্থ শ্রেণীর দুই কর্মচারীকে আটক করা হয়েছে। শহীদ শামসুজ্জোহা হলের দক্ষিণ-পূর্ব কোণে বধ্যভূমি যাওয়ার রাস্তার পাশ থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন শিক্ষার্থীরা। আটককৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের প্রহরী শফিকুল ইসলাম ও স্টুয়ার্ড শাখার সাবেক কর্মচারী বাদল। জানা যায়, দুপুরে জোহা হলের দক্ষিণ-পূর্ব কোণে বধ্যভূমি যাওয়ার রাস্তার পাশে কয়েকজন যুবক জঙ্গলে কী যেন রাখছিল। তাদের আচরণ সন্দেহজনক হলে হলের আবাসিক শিক্ষার্থীরা ওই যুবকদের অনুসরণ করে। এক পর্যায়ে মাদক কেনাবেচার বিষয়টি নিশ্চিত হলে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। দুইজনকে আটক করা গেলেও একজন পালিয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, জোহা হলের পাশ থেকে চার বোতল ফেনসিডিলসহ শহীদুল্লাহ কলাভবনের প্রহরীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। পুলিশের বরাত দিয়ে প্রক্টর আরো বলেন, শহীদুল্লাহ কলাভবনের ওই প্রহরী দীর্ঘদিন থেকে ফেন্সিডিলের ব্যবসা করতো। আজ পুলিশ তাকে হাতেনাতে ধরেছে। জানতে চাইলে কাজলা পুলিশ ফাঁড়ির ডিউটিরত পুলিশের এসআই আব্দুল মোমিন বলেন, চার বোতল ফেনসিডিলসহ দুই কর্মচারীকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।