shopner bd
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩২
×

ইবিতে ১২ দিনের শীতকালীন ছুটি শুরু সোমবার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ ডিসেম্বর ২০১৯, ১১:৫৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যীশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন) ও শীতকালীন অবকাশ উপলক্ষে আগামীকাল সোমবার থেকে ১২ দিনের ছুটি শুরু হবে। চলবে আগামী ৪ জানুয়ারী পর্যন্ত। একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও আবাসিক হলগুলো খোলা থাকবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বলেন, শীতকালীন ছুটি ও বড় দিন উপলক্ষে আগামী ২৩ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসমূহ এবং ২৪ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে যথারীতি কার্যক্রম চলবে। প্রভোস্ট কাউন্সিলের সিদ্ধান্ত ও ভাইস-চ্যান্সেলর মহোদয়ের পরামর্শক্রমে শিক্ষার্থীদের সুবিধার্থে আবাসিক হল খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।