shopner bd
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩২
×

১৯ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি একজনও

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩১ ডিসেম্বর ২০১৯, ১৩:৫৮

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) সমাপনী পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ। গতবারের চেয়ে এ বছর পাশের হার ২ দশমিক ৭ শতাংশ বেড়েছে। গত বছর এই হার ছিল ৮৫ দশমিক ৮৩ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে মোট ৭৮ হাজার ৪২৯ জন, যা গত বছর ছিল ৬৮ হাজার ৯৫ জন। ফলে এবার জিপিএ-৫ বেড়েছে ১০ হাজার ৩৩৪ জন। আর দুই স্তরে পাস করেছে মোট ২২ লাখ ৭৮ হাজার ২৭১ জন পরীক্ষার্থী। এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে। তবে এবারো এমন বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে যেখানে একজনও পাস করেনি। এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১৯। গত বছরের তুলনায় এবার এ সংখ্যা কমেছে চারটি। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে গণভবনে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল প্রকাশের সময় এ তথ্য জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।