shopner bd
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩২
×

জেএসসি পরীক্ষায় ইশরাত জাহান ইভার সাফল্য

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০১ জানুয়ারি ২০২০, ১৬:৫৬

সাংবাদিক আরিফুর রহমানের মেঝো বোনের মেয়ে ইশরাত জাহান ইভা ২০১৯ সালে লক্ষ্মীপুরের রায়পুর মার্চেন্টস্ একাডেমি উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে গোল্ডেন এ প্লাস পেয়েছে। মেধাবী শিক্ষার্থী ইশরাত জাহান ইভার পিতা ইব্রাহিম খলিল চাঁদপুর জেলার ১৬৪নং দক্ষিণ লড়াইরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তার মা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সিডিপ মর্ডান বিদ্যালয়ের শিক্ষিকা নাসরিন আক্তার। ইসরাত জাহান ইভা ২০১৬ সালের পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় (পিএসসি) জিপিএ ৫ পেয়ে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছিল। তার এ কৃতিত্বপূর্ণ ফলাফলে তার বাবা-মা, নানা-নানু, মামা-মামি, খালা-খালুসহ পরিবারের সবাই আল্লাহর শুকরিয়া আদায় করেছেন এবং সে যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে একজন আর্দশ মানুষ হতে পারে সে জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।