shopner bd
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩২
×

পেছাল এসএসসি পরীক্ষা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৮ জানুয়ারি ২০২০, ২০:৩৭

পূর্বনির্ধারিত এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়েছে। ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি একযোগে এই পরীক্ষা শুরু হবে। শনিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আগামীকাল নতুন রুটিন দেওয়া হবে বলেও জানানো হয়েছে। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের ভোটের কারণই পরীক্ষা পেছানো হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৬ লাখ ৮১ হাজার ৬৮৮ জন অংশ নিচ্ছে। মাধ্যমিকে মাত্র দু’বছরে ঝরে পড়েছে তিন লাখ ৯২ হাজার ৩০০ শিক্ষার্থী। এসএসসি ও সমমানের পরীক্ষা দেয়ার লক্ষ্যে দু’বছর আগে নবম শ্রেণিতে ১১টি শিক্ষা বোর্ডে রেজিস্ট্রেশন করেছিল মোট ২০ লাখ ৭৩ হাজার ৯৮৮ জন। এতে গত বছর ফেল করা এবং ফল উন্নয়ন প্রার্থীসহ মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন অংশ নিচ্ছে। এতে ফেল করা প্রার্থী তিন লাখ ৬১ হাজার ৩২৫ এবং ফল উন্নয়ন প্রার্থী ৪ হাজার ৭৬৬ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।