shopner bd
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩২
×

৩৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩০ এপ্রিল ২০১৯, ০৯:২০

৩৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে মোট ৪,৭৯২ জনকে সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পরীক্ষায় সহকারী সার্জন পদে চূড়ান্তভাবে সুপারিশভাবে করা শিক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৫৪২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে সুপারিশ করা প্রার্থীর সংখ্যা ২৫০ জন। ২০১৭ সালের ৮ এপ্রিল ৩৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিশেষ বিসিএসের মাধ্যমে ২০০ নম্বরের এমসিকিউ এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নিয়ে এককালীন চিকিৎসক নিয়োগ দিতে বিধিমালা সংশোধন করে সরকার। এমসিকিউ পরীক্ষার মাধ্যমে সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫৩১ জনকে মৌখিক পরীক্ষার জন্য বাছাই করা হয়। গতবছর ১০ অক্টোবর শুরু হয় তাদের মৌখিক পরীক্ষা। চূড়ান্ত ফলে সেখান থেকেই মোট চার হাজার ৭৯২ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।