shopner bd
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩২
×

সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয়

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৪ জুন ২০১৯, ১৬:৪৯

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ‘সমন্বিত’ ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটি। সোমবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত চলা একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহানের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে একাডেমিক কাউন্সিলের সদস্য উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আহমেদ ইমতিয়াজ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে শুরু করে ভর্তি প্রক্রিয়ার একটা সুনাম আছে। যা সারা বাংলাদেশে প্রশংসিত। সমন্বিত হলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। একাডেমিক কাউন্সিলের অন্য এক সদস্য বলেন, মেডিকেলগুলোর যেমন একসঙ্গে পরীক্ষা হয় সেভাবে বিশ্ববিদ্যালয়গুলো একসঙ্গে পরীক্ষা নিতে পারে। সেক্ষেত্রে ১৯৭৩ এর অ্যাক্ট অনুযায়ী চলা বিশ্ববিদ্যালয়গুলো, রুয়েট, বুয়েট আবার কৃষি বিশ্ববিদ্যালয়গুলো একসঙ্গে পরীক্ষা নিতে পারে। ১৯৭৩ এর বিশ্ববিদ্যালয়ের আইনে পরিচালিত চারটি বিশ্ববিদ্যালয় সমন্বিত পরীক্ষা নিতে চাইলে এক্ষেত্রে এই চার বিশ্ববিদ্যালয়কে সিদ্ধান্ত নিতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।