অনশন ভাঙলেন ছাত্রলীগের পদবঞ্চিতরা
অনশন ভেঙেছেন ছাত্রলীগের পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতাকর্মীরা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আশ্বাসে এই অনশন ভেঙেছেন।
সোমবার রাত ৮টার দিকে ওবায়দুল কাদেরের প্রতিনিধি হিসেবে ছাত্রলীগের নেতাকর্মীদের অনশন ভাঙান আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য মারুফা আক্তার পপি।
ছাত্রলীগ থেকে ‘বিতর্কিত’দের বহিষ্কার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎসহ চার দফা দাবিতে আজ তৃতীয় দিনের মতো রাজু ভাস্কর্যে অনশন কর্মসূচি পালন করছিলেন ছাত্রলীগের পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া ২৫/৩০ জন নেতা। পরে দাবি পূরণের আশ্বাস দেওয়া হলে অনশন ভেঙে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাত করতে ধানমন্ডিতে যান তারা।