shopner bd
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩২
×

ঢাবির অনলাইনে ভর্তির আবেদন শুরু ৫ আগস্ট

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৪ জুলাই ২০১৯, ১২:১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন আগামী আগস্ট মাস থেকে শুরু হচ্ছে। আগামী ৫ আগস্ট থেকে শুরু হয়ে অনলাইনে এই আবেদন প্রক্রিয়া চলবে ২৭ আগস্ট পর্যন্ত। সেপ্টেম্বরের ১৩ তারিখ থেকে শুরু হবে ভর্তি পরীক্ষা। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত ডিনস কমিটির বৈঠকে ভর্তি পরীক্ষা নিয়ে এমন সব সিদ্ধান্ত নেয়া হয়। ঢাবি ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামানসহ অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্যসহ অন্যান্য অনুষদের ডিনরা এতে উপস্থিত ছিলেন। ডিনস কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, এবারের অনলাইন ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ৫ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ২৭ আগস্ট পর্যন্ত। আর পরীক্ষা শুরু হবে ১৩ সেপ্টেম্বর (শুক্রবার)। সাম্প্রতিক বছরগুলোর ধারাবাহিকতায় চলতি বছরের ভর্তি পরীক্ষাও গ-ইউনিটের (বাণিজ্য) মাধ্যমেই শুরু হবে। সে অনুযায়ী ১৩ সেপ্টেম্বর গ ইউনিটের পরীক্ষা হবে। চ-ইউনিটের (চারুকলা) সাধারণ জ্ঞান বিষয়ের ভর্তি পরীক্ষা ১৪ সেপ্টেম্বর (শনিবার), ক-ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা ২০ সেপ্টেম্বর (শুক্রবার), খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর (শনিবার), ঘ-ইউনিটের (কলা ও সামাজিক বিজ্ঞান) ভর্তি পরীক্ষা ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) এবং চ-ইউনিটের (অঙ্কন) পরীক্ষা ২৮ সেপ্টেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। এর আগে গত বছরের প্রশ্নপত্র ফাঁসের পর থেকে ভর্তি পরীক্ষায় পরিবর্তন আনার যে গুঞ্জন শোনা গেছে আনুষ্ঠানিকভাবে শিগগির সে বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে ডিনস কমিটির বৈঠক সূত্র জানিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।