shopner bd
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩২
×

সিলেটে নার্সিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৬ জুলাই ২০১৯, ১৭:২৯

কারিকুলাম পরিবর্তনসহ চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সিলেট নার্সিং কলেজের শিক্ষার্থীরা। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পর্যন্ত কলেজের স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে কলেজ প্রাঙ্গনে তারা এ কর্মসূচি পালন করেন। এছাড়াও শিক্ষার্থীরা ক্লাস ও ডিউটি বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সিলেট নার্সিং কলেজের স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি অনিক দে ও সাধারণ সম্পাদক সিঁথি শিকদার। নার্সিং কলেজের শিক্ষার্থীদের চারদফা দাবির মধ্যে রয়েছে- নতুন কারিকুলাম বাতিল করে পুরাতন কারিকুলাম বহাল, নার্সিং পেশাকে বিসিএস ক্যাডারে অন্তর্ভুক্তকরণ, ইন্টার্ন ভাতা ৬ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার ও স্ট্রাইপেন ফি দুই হাজার থেকে পাঁচ হাজারে বৃদ্ধি করা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।