shopner bd
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩২
×

দ্বিতীয় দিনের মতো রাস্তায় ৭ কলেজের শিক্ষার্থীরা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ জুলাই ২০১৯, ১২:৪৭

দ্বিতীয় দিনের মতো নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টায় নীলক্ষেত মোড়ে জড়ো হয়ে আন্দোলনে নামেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, ভালো পরীক্ষা দিয়েও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়ে গণহারে ফেল করেছেন শিক্ষার্থীরা। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী, সিজিপিএ ২.০০-এর কম পেলে পরবর্তী বর্ষে শিক্ষার্থীকে উন্নীত করা হয় না। কিন্তু কোনো রকম নোটিশ ছাড়া হঠাৎ এই নিয়ম কার্যকর করায় বিড়ম্বনায় পড়েছেন শিক্ষার্থীরা। এ নিয়ম কার্যকরের ফলে অনেক শিক্ষার্থী দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারছেন না। ঢাকা কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র নাইম বলেন, ২০১৮ সালের ডিসেম্বরে আমাদের পরীক্ষা শেষ হলেও ফল প্রকাশিত হয় ১৫ জুলাই ২০১৯। আবার ফলে আমাদের গণহারে ফেল করানো হয়েছে। সিজিপিএ ২.০০-এর কম পেলে আমাদের মানোন্নয়ন পরীক্ষা দেয়ার কোনো সুযোগ নেই। আমরা এই নিয়ম চাই না। শেষ খবর পাওয়া পর্যন্ত নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।