shopner bd
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩২
×

‘শহরের কলেজের চেয়ে গ্রামের কলেজের পাসের হার ভালো’

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২০ জুলাই ২০১৯, ২১:৪৩

দেশের শিক্ষা বোর্ডগুলোর মধ্যে এবার এইচএসসির ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে ৭৭.৭৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে দেশ সেরা হলেও বোর্ডের আওতাধীন ৬টি জেলার ফল বিশ্লেষণে জেলার অবস্থান দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়া সরকারী সকল সুযোগ সুবিধাসম্পন্ন কুমিল্লা শহরের নামীদামী কলেজগুলোতে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ছাত্রদের ভর্তি করার পরও শতভাগ উত্তীর্ণসহ কাঙ্খিত ফল অর্জন না করতে পারায় হতাশ অভিভাবকরা। অপরদিকে ঝরে পড়াসহ অপেক্ষাকৃত কম মেধাবী শিক্ষার্থীদের ভর্তি করিয়ে গ্রামের কলেজগুলোতে এবার ভাল ফল অর্জিত হয়েছে। বোর্ডের আওতাধীন ৬টি জেলায় শতভাগ উত্তীর্ণ ৩১ কলেজের মধ্যে ২০টি কলেজই কুমিল্লার প্রত্যন্ত গ্রামাঞ্চলের। কুমিল্লা বোর্ড সূত্রে জানা গেছে, এবার জেলার ১৭টি উপজেলার ১৫০টি কলেজ থেকে ৭৫টি কেন্দ্রের মাধ্যমে ৩১ হাজার ৭৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২৫ হাজার ৭৬১ জন উত্তীর্ণ হয়। এ জেলায় পাসের হার ৮২.৯০ শতাংশ। বোর্ডে এ জেলার অবস্থান দ্বিতীয়। প্রথম স্থানে রয়েছে চাঁদপুর জেলা। এ জেলায় পাসের হার ৮৬.৮৭ শতাংশ। সূত্র মতে, এবার কুমিল্লা বোর্ডে শতভাগ উত্তীর্ণ ৩১টি কলেজের মধ্যে ২০টি কলেজের অবস্থানই কুমিল্লা জেলায়। তবে জেলার নামীদামী সরকারী সব সুযোগ-সুবিধাসম্পন্ন কুমিল্লা সরকারী ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা সরকারী কলেজ, কুমিল্লা সরকারী মহিলা কলেজ, কুমিল্লা সরকারী সিটি কলেজ, কুমিল্লা সরকারী শিক্ষা বোর্ড মডেল কলেজের অবস্থান কুমিল্লা জেলা শহরে। শহরের এসব কলেজে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তসহ মেধাবী ছাত্রদের এইচএসসিতে ভর্তি করা হয়। তবে এ বছর এ ৫টি কলেজের কোনটিতেই শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি এবং কাঙ্খিত জিপিএ-৫ অর্জিত হয়নি। ফলাফল বিশ্লেষণে দেখা যায় শিক্ষার্থী শতভাগ উত্তীর্ণসহ ভাল ফল করা কলেজগুলোর বেশির ভাগের অবস্থানই গ্রমে। গ্রামের শতভাগ উত্তীর্ণ এসব কলেজ হচ্ছে- দাউদকান্দির জুরানপুর আদর্শ কলেজ। এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ১২৯ জন। বুড়িচংয়ের সোনার বাংলা কলেজ। জিপিএ-৫ পেয়েছে ১০৪ জন। বুড়িচংয়ের পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজ, জিপিএ-৫ পেয়েছে ১৫১ জন। ব্রাহ্মণপাড়ার মোশাররফ হোসেন খান চৌধুরী ডিগ্রী কলেজ, জিপিএ-৫ পেয়েছে ১৬ জন। বরুড়ার আগানগর আদর্শ কলেজ, জিপিএ-৫ পেয়েছে ৪৯ জন। লাকসামের মুদাফফরগঞ্জ এএন হাইস্কুল অ্যান্ড কলেজ, জিপিএ-৫ পেয়েছে ৩ জন। বরুড়ার ছোট তুলাগাঁও মহিলা কলেজ, জিপিএ-৫ পেয়েছে ৪৯ জন। ব্রাহ্মণপাড়ার বঙ্গবন্ধু সরকারী কলেজ, জিপিএ-৫ পেয়েছে ৫ জন। একই উপজেলার আবদুল মতিন খসরু মহিলা কলেজ, জিপিএ-৫ পেয়েছে ৫ জন এবং গোপালনগর আদর্শ কলেজ। নাঙ্গলকোটের ডা: যোবায়দা হান্নান হাইস্কুল অ্যান্ড কলেজ, জিপিএ-৫ পেয়েছে ১ জন। দেবিদ্বার বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ। দাউদকান্দির বেগম রাবেয়া গার্লস কলেজ, জিপিএ-৫ পেয়েছে ৪ জন। সদর দক্ষিণের কুমিল্লা ক্যাডেট কলেজ, জিপিএ-৫ পেয়েছে ৪৮ জন। দেবিদ্বারের এলাহাবাদ কলেজ, জিপিএ-৫ পেয়েছে ১ জন। তিতাসের ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ গার্লস কলেজ। চৌদ্দগ্রাম মডেল কলেজ, জিপিএ-৫ পেয়েছে ১ জন। একই উপজেলার ধর্মপুর নাজিম আলী হাইস্কুল এ্যান্ড কলেজ। ব্রাহ্মণপাড়ার অধ্যক্ষ আবদুল মজিদ দেওয়ান কলেজ। সদর দক্ষিণের সিসিএন মডেল কলেজ। কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুস ছালাম জানান, বোর্ডের বিগত বছরগুলোর ফল মূল্যায়নের মাধ্যমে দুর্বলতাসমূহ খুঁজে বের করে মাঠ পর্যায়ে প্রতিটি জেলায় তদারকি বৃদ্ধি করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।