shopner bd
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩২
×

ইবির ভর্তি পরীক্ষা শুরু ৪ নভেম্বর

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৮ জুলাই ২০১৯, ১৭:২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্নাতক (সম্মান) শ্রেণির ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৪ থেকে ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। রবিবার ভর্তি কমিটির সভায় এ সিন্ধান্ত নেয়া হয়েছে বলে রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে। সূত্র মতে, আগামী ২ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ভর্তি আবেদন গ্রহণ করা হবে। আবেদন শেষে ভর্তিচ্ছুদের ১৬ অক্টোবর থেকে ২ নভেম্বর প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। ভর্তি পরীক্ষা শেষে ১৫ নভেম্বর ফল প্রকাশ হবে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, ‘এটি ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ হিসেবে ধরা হয়েছে। এ বছর থেকে চারুকলা নামে নতুন একটি বিভাগ চালুর সিন্ধান্ত নেয়া হয়েছে।’ ভর্তি কমিটির সভায় উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর সভাপতিত্বে উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। এছাড়া দায়িত্বপ্রাপ্ত প্রক্টর ড. আনিছুর রহমান, সকল বিভাগের সভাপতি, আবাসিক হল প্রভোস্ট, বিভিন্ন দপ্তর প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের উচ্চ পদস্থ কর্তাব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।