shopner bd
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩২
×

সাত কলেজ নিয়ে অবৈজ্ঞানিক সিদ্ধান্ত নিলে ঢাকা অচলের ঘোষণা শিক্ষার্থীদের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ আগস্ট ২০১৯, ১৫:৪৮

সাত কলেজ নিয়ে কোনো অবৈজ্ঞানিক সিদ্ধান্ত নিলে ঢাকা শহর অচল করে দেয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজ ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। শিক্ষার্থীদের পক্ষে এ ঘোষণা দেন সাত কলেজ আন্দোলনের সমন্বয়ক ঢাকা কলেজের শিক্ষার্থী আবু বকর। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবু বকর বলেন, ‌‘পূর্ব পরিকল্পনা ছাড়াই সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছে। এতে দুই বছরের সেশনজট তৈরি হয়েছে। সেশনজট, ফল বিপর্যয়সহ ৫ দফা দাবি নিয়ে আন্দোলন করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা সমাধানের আশ্বাস দিয়েছে। তিনি বলেন, ‘আন্দোলন একাডেমিক সমস্যা সমাধানের জন্য করা হয়েছে এবং তার সমাধানের দিকে যাচ্ছে। এরইমধ্যে একটি কুচক্রী মহল অধিভুক্তি বাতিলের দাবিতে মাঠে নেমেছে। অধিভুক্তি বাতিল হলে মারাত্মক সমস্যা তৈরি হবে। অধিভুক্তি বাতিল নয় আমরা সমস্যার সমাধান চাই।’ আবু বকর আরো বলেন, ‘সাত কলেজ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি কোনো অবৈজ্ঞানিক বা হঠকারী সিদ্ধান্ত নেয় তাহলে সদরঘাট থেকে মহাখালী পর্যন্ত পুরো ঢাকা শহর অচল করে দেয়া হবে। এসময় সাত কলেজের শিক্ষার্থীদের নিয়ে কোন তালবাহানা চলবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।