shopner bd
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩২
×

চাঁদপুরে হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ আগস্ট ২০১৯, ১৮:০১

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত আজ সোমবার (১৯ আগস্ট) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৯’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে বলেন, অন্য বিশ্ববিদ্যালয়ের মতো এ বিশ্ববিদ্যালয় হবে। ‘চ্যান্সেলর থাকবেন রাষ্ট্রপতি, সিন্ডিকেটের গঠন সম্পর্কে বলা আছে। ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজোরার থাকবেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চেয়ারম্যান মনোনীত একজন প্রতিনিধি, সরকার মনোনীত যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, সরকার মনোনীত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান থেকে একজন প্রতিনিধি ও চ্যাঞ্চেলর মনোনীত তিনজন বিশিষ্ট শিক্ষাবিদ থাকবেন।’ অন্য বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমকি কাউন্সিল যেভাবে হয় এ বিশ্ববিদ্যালয়েও সেভাবে হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, চাঁদপুর জেলায় এ বিশ্ববিদ্যলয় হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।