shopner bd
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩২
×

জাবিতে দ্বিতীয় দিনের মতো প্রশাসনিক ভবন অবরোধ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগের বিচার বিভাগীয় তদন্তসহ ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো প্রশাসনিক ভবন অবরোধ করেছেন একদল শিক্ষক-শিক্ষার্থী। বুধবার সকাল সাড়ে ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবনের সামনে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে অবস্থান নিয়েছেন তারা। এ অবস্থান চলবে বিকাল ৪টা পর্যন্ত। এর আগে মঙ্গলবারও প্রশাসনিক ভবন অবরোধ করে অবস্থান নেন তারা। এতে কর্মকর্তা-কর্মচারীরা ভবনে প্রবেশ করতে না পারায় স্থবির ছিল সব ধরনের দাফতরিক কার্যক্রম। প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের চলমান মেগা প্রকল্পের মাস্টার প্ল্যান অস্বচ্ছ ও অপূর্ণাঙ্গ বলে দাবি করে আন্দোলন করে আসছেন একদল শিক্ষক-শিক্ষার্থী। ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে ৩ দফা দাবিতে মঙ্গলবার সারাদিন দুটি প্রশাসনিক ভবন অবরোধ করেন তারা। এতে চরম ভোগান্তিতে পড়েন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষক-শিক্ষার্থীরা। এদিন কোনো দাফতরিক কাজ সম্পাদন হয়নি। আন্দোলনকারীদের পূর্বের ঘোষণা অনুযায়ী অবরোধ কর্মসূচি পালন শেষে আজ ও আগামীকাল অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।