shopner bd
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩২
×

প্রশাসনের আশ্বাসে অবরোধ তুুলে নিলেন জবি শিক্ষার্থীরা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের মারধর করা র‌্যাব সদস্যদের বিচার দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করা শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছেন। র‌্যাব-১০ এর দোষী সদস্যরা শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইবেন– বিশ্ব‌বিদ্যালয়ের প্রক্টর ড.‌ মোস্তফা কামাল এমন আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নিয়ে ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা। এর আগে দোষী র‌্যাব সদস্যদের বিচার দাবিতে র‌োববার সকালে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে অবস্থান নেয়। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের সামনের অবৈধ লেগুনা স্ট্যান্ড উচ্ছেদ করে। শিক্ষার্থীরা জানান, র‌্যাবের হামলার বিচার অতিদ্রুত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। সুষ্ঠু বিচার না হলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধের হুঁশিয়ারি দেন তারা। প্রক্টর মোস্তফা কামাল বলেন, দুপুরে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে র‍্যাব-১০ এর সংবাদ সম্মেলন হবে। সেখানে এ বিষয়ে কথা হবে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালেয়র উত্তরণ-২ বাসটি সায়েদাবাদ মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে পৌঁছানোর পর র‌্যাব-১০ এর গাড়ি (ঢাকা মেট্রো চ- ৫৩২২৩৭) রাস্তায় দাঁড় করিয়ে লোক নামাতে শুরু করে। এসময় শিক্ষার্থীরা গাড়ি সরাতে বললে কথা কাটাকাটির এক র‌্যাব সদস্যরা শিক্ষার্থীদের মারধর করে। এতে ৫ জন শিক্ষার্থী গুরুতর আহত হন। ওইদিন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল জানান, জবি উপাচার্য র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদের সঙ্গে কথা বলেছেন। র‌্যাব মহাপরিচালক জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। যদি বিচার করা না হয় তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে মামলা করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।