shopner bd
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩২
×

ঢাবিতে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের হাতাহাতি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পরীক্ষা ছাড়াই ভর্তিকে কেন্দ্র করে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে পরীক্ষা ছাড়া ঢাবিতে ভর্তি হওয়া ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাদের ছাত্রত্ব বাতিলের দাবিতে ব্যবসায় অনুষদের ডিনের কার্যালয় ঘেরাও করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আন্দোলনরত এক শিক্ষার্থী। আহত শিক্ষার্থীর নাম আসিফ মাহমুদ। তিনি ভাষাতত্ত্ব বিভাগে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। বাঁ চোখে আঘাত লাগার পর তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নূর বলেন, পরীক্ষা ছাড়াই ভর্তি হওয়া ছাত্রলীগ নেতাদের ছাত্রত্ব বাতিল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের ডিনের পদত্যাগসহ ছাত্রদের সব দাবি মেনে না নিলে কঠোর আন্দোলন করা হবে। আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবিগুলো হলো- যারা অবৈধভাবে ভর্তি হয়েছেন তাদের ছাত্রত্ব ও ডাকসুর পদ বাতিল করে স্থায়ীভাবে বহিষ্কার করে শূন্য পদগুলোতে দ্রুত উপনির্বাচন দেয়া; ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের পদত্যাগ; ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের পদত্যাগ। ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন রুবাইয়াতুল ইসলাম বলেন, আমি ইলেকটেড ডিন, কারও দয়ায় পদ পাইনি যে, কয়েকেটা শিক্ষার্থী এসে আবদার করলো আর পদত্যাগ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রাব্বানী বলেন, শিক্ষার্থীদের কোনো অভিযোগ থাকলে তারা সহকারী প্রক্টরের কাছে লিখিত আকারে দিতে পারেন। প্রমাণ সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: সমকাল

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।