shopner bd
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩২
×

ঢাবি ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৩:২০

আগামীকাল (শুক্রবার) অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা। সকাল ১০টা থেকে শুরু হয়ে সাড়ে ১১টায় শেষ হবে এ পরীক্ষা। এ বছর ‘ক’ ইউনিটে ১৭৯৫ আসনের বিপরীতে আবেদন করেছেন ৮৮ হাজার ৯৫৫ শিক্ষার্থী। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়াই করবেন ৪৯ শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মাহমুদ আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাবি ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে ৮৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে শুক্রবারের (২০ সেপ্টেম্বর) ‘ক’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরীসহ অন্যরা পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করবেন। ভর্তি পরীক্ষার সিট প্ল্যান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd থেকে জানা যাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায়, এমন কোনো ইলেকট্রনিক যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।