shopner bd
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩২
×

গলায় ফাঁস দিয়ে রাজশাহী কলেজছাত্রীর আত্মহত্যা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ অক্টোবর ২০১৯, ১৬:১৭

রাজশাহী কলেজের শিক্ষার্থী মৌসুমি খাতুনের (২৪) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে মৌসুমি আত্মহত্যা করেছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরীর উপকণ্ঠ কাটাখালির সোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৌসুমি ওই এলাকার মৃত আক্কাস আলীর মেয়ে। এছাড়া রাজশাহী কলেজে বাংলা বিভাগের মার্স্টাস শেষবর্ষের শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর মা পিয়ারজান জানান, মৌসুমি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল। সকালে তিনি জমিতে মরিচ তুলতে যান। বাড়িতে এসে দেখেন মৌসুমি গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে পুলিশে খবর দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করে কাটাখালি থানার এসআই মতিউর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৌসুমি আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।