shopner bd
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩২
×

রোববার ঢাবি ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ অক্টোবর ২০১৯, ১২:২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল রোববার (১৩ অক্টোবর) প্রকাশ করা হবে। শনিবার ঢাবি’র জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রোববার ১টায় প্রকাশ ফলাফল প্রকাশ করা হবে। সেখানে আরও বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন। উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাবি ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৭২টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ‘খ’ ইউনিটে এ বছর দুই হাজার ৩৭৮টি আসনে ভর্তির জন্য আবেদনকারীর সংখ্যা ছিল ৪৫ হাজার ১৮ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।