shopner bd
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩২
×

ঢাবির কার্জন হলের গ্রিলে ঝুলন্ত লাশ উদ্ধার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ অক্টোবর ২০১৯, ১৫:০৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলের জানালার গ্রিল থেকে ঝুলন্ত অবস্থায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তার গলায় ওড়নার ফাঁস লাগানো ছিল। নিহতের নাম সেলিম হাওলাদার (৪৮)। বুধবার সকাল ৮টার দিকে সেলিমের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, কার্জন হলের রসায়ন অনুষদ ভবনের নিচ তলার বাইরের গ্রিলের সঙ্গে গলায় সাদা ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় ছিলেন সেলিম। পারিবারিক অশান্তির কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শাহবাগ থানা পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সেলিম হাওলাদার হাইকোর্ট এলাকায় ভবঘুরে জীবনযাপন করতেন বলে জানা গেছে। তার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।