shopner bd
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩২
×

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ অক্টোবর ২০১৯, ১১:১২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তিতে এবার তিনটি ইউনিটের অধীনে ৪ হাজার ৭১৩টি আসনের বিপরীতে ৭৮ হাজার ৯০ জন ভর্তিচ্ছু প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ সোমবার সকাল ৯টা থেকে ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়। সকাল ৯টা থেকে ১০টা ৪৫ পর্যন্ত ‘এ’ ইউনিটের গ্রুপ-১ এর (রোল ১০০০১ থেকে ২৫৫৬৫ পর্যন্ত), বেলা ১১টা ৪৫ থেকে দেড়টা পর্যন্ত গ্রুপ-২ এর (রোল ৫০০০১ থেকে ৬৫৫৬৪ পর্যন্ত), এরপর বিকেল ৩টা থেকে ৪টা ৪৫ পর্যন্ত ‘বি’ ইউনিটের গ্রুপ-১ এর (বাণিজ্য, রোল ১০০০১ থেকে ১৮৬৩৭ পর্যন্ত) এবং গ্রুপ-২ (অ-বাণিজ্য, রোল ৮০০০১ থেকে ৮৭০৯৫) এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামীকাল মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ৯টা থেকে ১০টা ৪৫ পর্যন্ত ‘সি’ ইউনিটের গ্রুপ-১ (বিজ্ঞান) এর (রোল ১০০০১ থেকে ২৫২৫৭ পর্যন্ত), বেলা ১১টা ৪৫ থেকে দেড়টা পর্যন্ত গ্রুপ-২ (বিজ্ঞান) এর (রোল ৫০০০১ থেকে ৬৫২৫৬ পর্যন্ত) ও গ্রুপ-৩ (অ-বিজ্ঞান, রোল ৮০০০১ থেকে ৮০৭১৬ পর্যন্ত) এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ১ ঘণ্টা ৪৫ মিনিটের মধ্যে প্রথম ৫০ মিনিট এমসিকিউ, পরবর্তী ১৫ মিনিট এমসিকিউ উত্তরপত্র সংগ্রহ ও লিখিত পরীক্ষার উত্তরপত্র দেওয়া হবে। শেষ ৪০ মিনিট লিখিত পরীক্ষা হবে। এমসিকিউ পরীক্ষার পরবর্তী ১৫ মিনিট পরীক্ষার হলের বাইরে যাওয়া যাবে না। নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার হলে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস (ক্যালকুলেটর, মোবাইল ফোন, হেডফোন, মেমোরিযুক্ত ঘড়ি) সঙ্গে আনা যাবে না। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষার তথ্য জানা যাবে- http://admission.ru.ac.bd/undergraduate

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।