shopner bd
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩২
×

ভিপি নুরের ফেসবুক আইডি হ্যাকড

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৩ অক্টোবর ২০১৯, ১২:২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ভিপি নুর। নুর বলেন, বুধবার ভোরে আমার আইডি হ্যাকড হয়েছে। এরপর আর কোনোভাবেই আইডিতে প্রবেশ করতে পারছি না। আমি আইনি পদক্ষেপ নেব। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্রলীগ আমাদের আইডি হ্যাকড করেছিল। তারাই এটা করে থাকতে পারে। এর আগে কোটা আন্দোলনের সংগঠক মশিউর ও বিন ইয়ামীন মোল্লার আইডি হ্যাকড হয়েছে। এরই ধারাবাহিকতায় আমার আইডি হ্যাকড করা হয়েছে। নুর বলেন, আমরা সবসময় ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিপক্ষে কথা বলি। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে একটি শ্রেণি আমাদের বিতর্কিত করার চেষ্টা অব্যাহত রেখেছে। কিন্তু, তাদের এ ঘৃণ্য চেষ্টা কখনই সফল হবে না। সূত্র: জাগো নিউজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।