shopner bd
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩২
×

কুয়েটে সংঘর্ষ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০২ নভেম্বর ২০১৯, ১৩:২৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দু’দল শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষের জেরে উদ্ভূত পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শনিবার বিকেল ৫টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এই ঘোষণা দেয়া হয়। কুয়েটের রেজিস্ট্রার জি এম শহিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’দল শিক্ষার্থী মধ্যে সংঘর্ষের ঘটনায় ৫/৬ ছাত্র আহত হয়েছে। পরে রাতে বিষয়টি নিয়ে হলগুলিতে উত্তেজনা সৃষ্টি হলে এই সিদ্ধান্ত নেয়া হয়। রাতেই কুয়েট ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ছাত্রদের মধ্যে সংঘর্ষের জেরে কুয়েট বন্ধ ঘোষণা করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কুয়েট ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।