shopner bd
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩২
×

নিখোঁজের দুদিন পর মিলল মেডিকেল ছাত্রের ঝুলন্ত মরদেহ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ নভেম্বর ২০১৯, ১৩:০২

ফরিদপুর মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী নয়ন চন্দ্র নাথের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুদিন আগে থেকে নিখোঁজ ছিলেন তিনি। আজ শনিবার সকাল ৭টার দিকে ফরিদপুর সদর উপজেলার মুন্সিবাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সকাল ৭টার দিকে ফরিদপুর সদর উপজেলার মুন্সিবাজার এলাকায় বাইপাস সড়কের পাশে একটি করাত কলে কাঠের সঙ্গে গলায় রশি দেয়া অবস্থায় নয়নের ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে এলাকাবাসী তার সহপাঠীদের খবর দিলে তারা গিয়ে মরদেহটি শনাক্ত করেন। নিহত নয়ন ফেনীর দাগনভূঞা উপজেলার আজিজপুর গ্রামের মৃত দিলীপ চন্দ্র নাথের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিলেন তিনি। গত ৩ নভেম্বর থেকে শুরু হয় পঞ্চম বর্ষের শেষ পেশাগত মেডিকেল পরীক্ষা। নয়ন তিনটি পরীক্ষায় অংশ নিয়ে বৃহস্পতিবার চতুর্থ পরীক্ষার ঘণ্টাখানেক আগে ছাত্রাবাস থেকে বের হয়ে যান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সে ঘটনায় ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ এস এম খবিরুল ওইদিন বিকেলে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নয়নের সার্জারি চিকিৎসক হওয়ার স্বপ্ন থাকলেও ডান হাতের দুটি আঙুল যুক্ত থাকায় তিনি সার্জন হতে পারবেন না বলে চিকিৎসকরা জানালে নয়ন বেশ কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই বিল্লাল হোসেন জানান, পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।