shopner bd
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩২
×

প্রাথমিক সমাপনীতে বসেছে ক্ষুদে শিক্ষার্থীরা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ নভেম্বর ২০১৯, ১৩:১৩

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় বসেছে ক্ষুদে শিক্ষার্থীরা। রবিবার সকাল সাড়ে ১০টা থেকে পরীক্ষা শুরু হয়। প্রথম দিন ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ ছাত্র-ছাত্রী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র সংখ্যা ১১ লাখ ৮১ হাজার ৩শ ও ছাত্রী সংখ্যা ১৩ লাখ ৭১ হাজার ৯৬৭ জন। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ লাখ ৫০ হাজার ৩৭১ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮৭ হাজার ৮২ এবং ছাত্রী সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ২৮৯ জন। দেশের বাইরে পরীক্ষার্থীর সংখ্যা ৬১৫ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।