shopner bd
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩২
×

চবিতে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষে আহত ২

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৮ নভেম্বর ২০১৯, ১১:১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে সংগঠনটির এক কর্মীসহ দুজন আহত হয়েছেন। কথা-কাটাকাটি ও গায়ে ধাক্কা লাগার জেরে রোববার সন্ধ্যা ৬টায় ক্যাম্পাসের শহীদ আবদুর রব হলের মাঠে এ ঘটনা ঘটে। ছাত্রলীগের পক্ষ দুটি হলো- চুজ ফ্রেন্ড উইথ কেয়ার (সিএফসি) ও সিক্সটি নাইন। সূত্রে জানা গেছে, বিকালে ক্যাম্পাসের শহীদ আবদুর রব হলের মাঠে ‘স্কিটো কার্নিভ্যাল’ নামে একটি সংগীত অনুষ্ঠান শুরু হয়। কনসার্টে উপস্থিত ছিলেন সিএফসি ও সিক্সটি নাইন পক্ষের নেতাকর্মীরা। সন্ধ্যায় মঞ্চের সামনে দাঁড়ানো নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতিও হয়। এতে অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। পরে সিএফসির নেতাকর্মীরা শহীদ আবদুর রব হল থেকে লাঠি সোঁটা নিয়ে সিক্সটি নাইনকে ধাওয়া দেন। এ সময় সভাপতি ও সাধারণ সম্পাদক ঘটনাস্থলে ছিলেন। পরে তারা বিষয়টি সমাধান করে অনুষ্ঠান আবার শুরু করেন। অনুষ্ঠান চলে প্রায় আটটা পর্যন্ত। এরপর ক্যাম্পাসের গোলচত্বর এলাকায় আবার ঝামেলা বাধে। ঘটনাস্থলে একজন সাধারণ শিক্ষার্থী ও সিক্সটি নাইনের এক কর্মী ভাস্কর চক্রবর্তী আহত হন। ভাস্কর হিসাববিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাদের দুজনকেই বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। জানা গেছে, সিএফসি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও সিক্সটি নাইনের নেতাকর্মীরা সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।