shopner bd
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩২
×

স্বপ্নের বাংলাদেশ পত্রিকাটি দেশ এবং প্রবাসীদের জন্য গঠনমূলক কাজ করবে: রাষ্ট্রদূত গোলাম মসীহ্ (ভিডিও)

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩০ জুন ২০২০, ১৮:৪৯

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস কেড়ে নিচ্ছে লাখ লাখ প্রাণ। ভাইরাসটিতে যারা মৃত্যুবরণ করেছেন, তাদের আত্মার শান্তি কামনা করেছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ্। স্বপ্নের বাংলাদেশ পত্রিকার সঙ্গে একান্ত আলাপকালে তিনি করোনা পরিস্থিতিতে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও তা সমাধানের অব্যাহত চেষ্টার কথা বলেন। এসময় পত্রিকাটির কাজের প্রশংসা করে, এর সাফল্যও কামনা করেন তিনি। সাক্ষাতকারটি নিয়েছেন স্বপ্নের বাংলাদেশ পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ আবুল বশিরস্বপ্নের বাংলাদেশ: করোনাভাইরাসে যারা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবার কি সৌদি সরকার থেকে কোনও সাহায্য পাবে? গোলাম মসীহ্: করোনায় সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুতে, তাদের পরিবারকে সাহয্য বা ক্ষতিপূরণ দিতে সৌদি সরকারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়া হবে। সৌদি সরকার বিষয়টি নিয়ে বিবেচনা করবে বলে আশা করি। স্বপ্নের বাংলাদেশ: যারা করোনার আগে ছুটিতে দেশে গিয়েছেন এবং যাদের করোনার আগে ভিসা স্টাম্পিং হয়েছে তাদের ব্যাপারে সৌদি সরকার কি পদক্ষেপ নিয়েছেন? গোলাম মসীহ্: গোলাম মসীহ্: গত ৫ বছরে ৫ বার সৌদি আরব সফল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি সরকারের সঙ্গে বাংলাদেশের এখন খুব ভালো সম্পর্ক রয়েছে। তাই যে কোনও সমস্যা সৌদি সরকারের সঙ্গে কথা বললে ভালো কিছু হবে বলে আশা করি। স্বপ্নের বাংলাদেশ: সৌদি সরকার এবার স্বল্প পরিসরে হজের আয়োজন করছে এ ব্যাপারে আপনার কাছে কি তথ্য আছে? গোলাম মসীহ্: হজের ব্যাপারে এখনও বিস্তারিত কিছু জানি না। তবে আশা করছি, এ সপ্তাহের মধ্যেই বিস্তারিত জানতে পারবো। স্বপ্নের বাংলাদেশ: সৌদি আরব লকডাউন সম্পন্ন করার পর করোনা প্রাদুর্ভাব কিন্তু কমেনি। এই ব্যাপারে প্রবাসীদের আপনার কি বলার আছে? গোলাম মসীহ্: করোনাভাইরাস ঠেকাতে সামাজিক দূরত্ব ও প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী ব্যবহার করা প্রয়োজন। কিন্তু লকডাউন খুলে দেয়ায় কাজের জন্য মানুষ বের হচ্ছে। তার জন্য কিছুটা সংক্রমণ বেড়েছে। তবে বেশ কিছু বড় বড় শহরে সংক্রমণ কমে এসেছে। প্রবাসীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করছি। সামাজিক দূরত্ব মেনে চলুন। প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রি ব্যবহার করুন। অপ্রয়োজনে বাহিরে বের হবেন না। স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ আরও কমে আসবে। এছাড়া, সৌদি সরকার তার দেশের নাগরিক ও সব প্রবাসীদের একই ধরনের চিকিৎসা দিয়ে যাচ্ছে। সেখানে কোনও ভেদাভেদ নেই। বিনামূল্যে চিকিৎসাসহ সব ধরনের সহযোগিতা দিচ্ছে। এজন্য সৌদি সরকারকে ধন্যবাদ জানাই। স্বপ্নের বাংলাদেশ: স্বপ্নের বাংলাদেশ পত্রিকা দীর্ঘদিন প্রবাসীদের জন্য কাজ করছে -এ সম্পর্কে আপনার অভিমত কি? গোলাম মসীহ্: স্বপ্নের বাংলাদেশ পত্রিকা দীর্ঘদিন ধরে প্রকাশিত হচ্ছে। নিয়মিত পত্রিকাটি পাচ্ছি। এটার সবচেয়ে ভালো লাগে যে এটা যেভাবে প্রকাশিত হচ্ছে, তা হচ্ছে- গঠনমূলক। সাধারণত সাপ্তাহিক-মাসিক অনেক পত্রিকাই হলুদ সাংবাদিকতা করে। কিন্তু স্বপ্নের বাংলাদেশ পত্রিকাটি আমি পড়ি। এটি সত্যিই গঠনমূলক। ভবিষ্যতে পত্রিকাটি আরো ভালো কিছু করবে বলেও মনে করি। আর এটিই আমাদের দরকার। সবাই মিলে কাজ করলে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলা সম্ভব। আমি চাই পত্রিকাটি চলমান থাকুক। এটার সাথে যারা জড়িত, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। একটি সুন্দর পত্রিকা প্রবাসী ভাই-বোনদের উপহার দিচ্ছেন। আপনাদের সহযোগিতায় প্রবাসী ভাই-বোনদের জন্য সর্বোচ্চ ভালো কাজ করে যেতে চেষ্টা করেছি। স্বপ্নের বাংলাদেশ: আপনাকে অসংখ্য ধন্যবাদ। গোলাম মসীহ্: পত্রিকাটির সাথে জড়িত সবাইকে ধন্যবাদ।   ভিডিওটি দেখুন... https://youtu.be/NdgOu7mpp2c

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।