shopner bd
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
×

খাবারের পোড়া গন্ধ দূর করার উপায়

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ ডিসেম্বর ২০১৯, ১৭:০৫

আপনার রান্না একবার যিনি খান, তিনিই প্রশংসায় পঞ্চমুখ হয়ে যান। কিন্তু একবার ভাবুন তো, এই আপনারই বাসায় মেহমান এলো, এদিকে আপনি রান্নার পুড়িয়ে বসে আছেন! যত ভালো রাঁধুনিই হন না কেন, একটু অসাবধানতায় এমনটা ঘটতেই পারে। রাঁধতে গিয়ে জীবনে একবার অন্তত খাবার পুড়ে যায়নি এমন রাঁধুনি খুঁজে পাওয়া যাবে না। বিশেষ করে পোলাও-বিরিয়ানি-খিচুড়ি রাঁধতে গেলে হাঁড়ির নিচে পুড়ে যাওয়াটা খুব সাধারণ একটা ব্যাপার। শুধু পুড়ে যাওয়া নয়, অনেক সময়েই এই কারণে পোড়া গন্ধ হয়ে যায় আপনার সাধের খাবারে। কিন্তু তখন কি করবেন? ভাবছেন পোড়া গন্ধও কি দূর করা সম্ভব? অবশ্যই সম্ভব। আসুন, জেনে নেই সেই চমৎকার কৌশল সম্পর্কে- কয়েক টুকরো পাউরুটি দিয়েই আপনি খাবারের এই পোড়া গন্ধ দূর করতে পারবেন। পোলাও , বিরিয়ানি কিংবা যেকোনো চাল জাতীয় খাবার পুড়ে গিয়ে গন্ধ হয়ে গেলে ঘাবড়ে যাবেন না। খাবারের পরিমাণ বুঝে কয়েক টুকরো পাউরুটি দিয়ে ঢেকে দিন খাবারের উপরিভাগটা। ৫ থেকে ১০ মিনিটের মাঝেই এই রুটি শুষে নেবে পোড়া গন্ধ। কেবল পরিবেশনে সাবধান থাকবেন, যেন হাঁড়ির নিচের পোড়া খাবারটা আবার কারও পাতে না চলে যায়!

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।