shopner bd
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
×

চুলপড়া বন্ধের ম্যাজিক টনিক !

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ ডিসেম্বর ২০১৯, ১৭:৫৮

চুলপড়া যেন এক আতঙ্কের নাম! দৈনিক একটা নির্দিষ্ট পরিমাণ চুল পড়াতে চিন্তার কিছু নেই। কিন্তু এই পরিমাণটা স্বাভাবিকের তুলনায় বেশি হলেই সেটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। বর্ষাকালে বাতাসে জলীয়বাষ্প এবং আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় ভিজে চুল সহজে শুকতে চায় না। দীর্ঘক্ষণ চুলের গোড়া ভিজে থাকায় আলগা হয়ে চুল ঝরে যেতে থাকে। পেয়ারাপাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যা চুলের স্বাস্থ্যের জন্য খুবই উপকারি। পেয়ারাপাতা অবশ্যই অকালে মাথার চুল ঝরে যাওয়া কমাতে সাহায্য করবে। সেই সঙ্গে নতুন চুল গজাতেও সাহায্য করবে। পেয়ারাপাতার রস চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। আসুন জেনে নেই চুলের যত্নে রসুন বা পেয়ারা পাতা কীভাবে অতিরিক্ত চুল পড়া বন্ধ করবে ও নতুন চুল গজাবে। যেভাবে ব্যবহার করবেন ১. ৫-৬টি পেয়ারাপাতা ও একটি পাত্রে ৩-৪ কাপ পরিষ্কার পানি দিয়ে অন্তত ২০ মিনিট সেদ্ধ করে নিন। এরপর এই গরম পানির সঙ্গে ২ কাপ ঠাণ্ডা পানি মিশিয়ে নিন। এরপর এই উষ্ণ জল মাথার ত্বকে বা স্ক্যাল্পে দিয়ে ভালো করে মাখিয়ে দিয়ে ১ ঘণ্টা রেখে দিন। এক ঘণ্টা পরে মাথা ভালো করে ধুয়ে ফেলুন। ২. চা চামচ রসুনের রসের সঙ্গে ১ চা চামচ মধু মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। এরপর আধা ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। ৩. আধা কাপ অলিভ অয়েল গরম করে ৮ কোয়া রসুন ও একটি পেঁয়াজ ছেঁচে দিয়ে দিন তেলে। টে উঠলে নামিয়ে ঠাণ্ডা করুন। ছেঁকে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান তেল। ৪. আদা ও রসুন ছেঁচে নারকেল তেলে ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে ছেঁকে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ৪০ মিনিট পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফল পাওয়ার জন্য রাতে ঘুমানোর আগে এই পদ্ধতিতে চুলের যত্ন নিন। সপ্তাহে অন্তত তিনদিন এই পদ্ধতিগুলো কাজে লাগিয়ে চুলের যত্ন নিতে পারলে অতিরিক্ত চুল ঝরার সমস্যা অনেকটাই কমে যাবে। এ ছাড়া গজাবে নতুন চুল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।