shopner bd
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
×

সহজেই রাঁধুন মাংসের পিঠালি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ ডিসেম্বর ২০১৯, ১১:১০

ঝাল খাবার পছন্দ যাদের, তাদের এটি বেশ প্রিয় একটি খাবার। মাংস, বিভিন্নরকম মশলা আর অল্প চালের গুঁড়া দিয়ে তৈরি এই খাবারটি খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। চলুন তবে জেনে নেয়া যাক মাংসের পিঠালি তৈরির রেসিপি- উপকরণ : এক কেজি গরুর মাংস ছোট আলু ১০-১২টি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা গরম মসলা চার চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ হলুদ এক কাপ পেঁয়াজ কুচি বা বাটা এক চিমটি জিরা গুঁড়া একমুঠো কাঁচা মরিচ লবণ (স্বাদমতো) পরিমাণমতো তেল ও পানি কালোজিরা আধা চা চামচ চালের গুঁড়া চাল ২ টেবিল চামচ। প্রণালি: আধা কাপ পেঁয়াজ, কালোজিরা, আলু ও চালের গুঁড়া ছাড়া সব মসলা দিয়ে মাংস মাখিয়ে চুলায় দিন। মাংস কষানো হয়ে গেলে গরম পানি ও আলু দিতে হবে। ঝোল ফুটে উঠলে তাতে চালের গুঁড়া পানিতে গুলিয়ে ছেড়ে দিন। এরপর মাংস ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। অন্য একটি কড়াইয়ে পেঁয়াজ বেরেস্তা করে তাতে কালোজিরার ফোড়ন দিন। তারপর এই ফোড়ন মাংসের উপর ঢেলে দিয়ে নামিয়ে নিন। ভীষণ ঝাল এই মাংস গরম ভাত দিয়ে পরিবেশন করুন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।