shopner bd
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
×

নতুন গুড়ের ফিরনি তৈরির রেসিপি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ ডিসেম্বর ২০১৯, ১২:৩৭

বাজারে উঠতে শুরু করেছে গুড়। পিঠা-পায়েসের ম ম গন্ধে ভরে উঠবে চারদিক। নতুন গুড় দিয়ে তৈরি করতে পারেন সুস্বাদু ফিরনি। চলুন জেনে নেয়া যাক রেসিপি- উপকরণ: দুধ ১ লিটার পানি ১ কাপ পোলাওয়ের চাল ১ মুঠো (ভিজিয়ে আধা ভাঙা করে নেয়া) গুড় আধা কাপ (কুচি কুচি করে নেয়া) মাওয়া আধা কাপ নারিকেল কোড়ানো আধা কাপ বাদাম সাজানোর জন্য প্রণালি: দুধ ও পানি জ্বাল দিয়ে নিন। বলক এলে অল্প অল্প করে চাল দিয়ে নেড়ে নেড়ে মিলিয়ে নিতে হবে। চাল ও দুধের মিশ্রণ যেন দলা না হয়। এবার এতে নারিকেল মিশিয়ে অল্প আঁচে নেড়ে নেড়ে চাল সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে এলে ১ টেবিল-চামচ চিনি দিয়ে জ্বাল করে গুড় মেলাতে হবে। গুড় মিলিয়ে নেড়ে নেড়ে ঘন হয়ে এলে মাওয়া মিশিয়ে নামাতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।