shopner bd
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
×

যে ৫ লক্ষণ দেখলে বুঝবেন সঙ্গী পরকীয়ায় জড়িয়েছে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৮ জানুয়ারি ২০২০, ১৯:৫২

অনেকেই সম্পর্কের একঘেয়েমি কাটাতে জেনে শুনেই জড়ান পরকীয়ায়। আবার ইচ্ছা থাকলেও বিপদে পড়ার ভয়ে বা প্রতারিত হওয়ার আশঙ্কায় পরকীয়া সম্পর্কের ধারে-কাছেও ঘেঁষেন না অনেকেই। কিন্তু তা সত্ত্বেও অনেকেই ঘটনাচক্রে জড়িয়ে পড়েন পরকীয়া সম্পর্কে। কিন্তু কীভাবে বুঝবেন আপনার সঙ্গী কোনভাবে কোনও পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছেন কি না? আসুন চিনে নিন এমন ৫টি লক্ষণ, যেগুলো দেখে বুঝবেন আপনার সঙ্গী পরকীয়ায় মজেছেন- আপনার দৈনন্দিন রুটিন সম্পর্কে আচমকাই কৌতুহল আপনার সঙ্গী কি আপনার দৈনন্দিন রুটিন সম্পর্কে আচমকাই অতিরিক্ত কৌতুহল দেখাচ্ছেন? আপনি কখন বাড়ি ফিরবেন, কখন কোথায় বের হবেন ইত্যাদি ঘন ঘন জানতে চাইছেন? তাহলে বুঝতে হবে, তিনি আপনার নজর এড়িয়ে কোনও কিছু করতে চাইছেন। হতে পারে সেটা পরকীয়া সম্পর্ক। হঠাৎ নিজের সৌন্দর্য সম্পর্কে অতিরিক্ত সচেতন আপনার সঙ্গী যদি হঠাৎ করেই নিজের সৌন্দর্য সম্পর্কে অতিরিক্ত সচেতন হয়ে ওঠেন, তাহলে বিষয়টি একটু চোখে চোখে রেখে দেখুন। যদি দেখেন আপনার সঙ্গী আচমকাই নিজের শরীরের গঠন, সাজ-পোশাক, সুগন্ধি ব্যবহারের ক্ষেত্রে একটু বেশিই নজর দিচ্ছেন, তাহলে বুঝতে হবে তিনি হয়ত কাউকে ‘ইমপ্রেস’ করতে চাইছেন। অনেকেই নিজেদের সম্পর্কের পুরনো টান ফিরিয়ে আনতে এমনটা করে থাকেন। তবে এমনটা পরকীয়া সম্পর্ক জড়ালেও হতে পারে। সঙ্গমে উৎসাহ হারিয়ে ফেলা যদি দেখেন আপনার সঙ্গী আপনার সঙ্গে সঙ্গমে বা যৌন সম্পর্কের ক্ষেত্রে ক্রমশ উদাসীন বা উত্সাহ হারিয়ে ফেলছে তাহলে বুঝতে হবে সম্পর্কে কোনও সমস্যার সৃষ্টি হয়েছে। হতে পারে আপনার সঙ্গী কোনও পারিবারিক বা আর্থিক কোনও সমস্যার কারণে মানসিক চাপে রয়েছেন। শারীরিক কোনও অসুস্থতার কারণেও এমনটা হতে পারে। তাই হয়ত আপনার সঙ্গী শারীরিক সম্পর্কের ক্ষেত্রে তেমন উত্সাহ বোধ করছেন না। তবে এমনটা কিন্তু পরকীয়া সম্পর্ক জড়ালেও হতে পারে। খেয়াল রাখবেন, আপনার সঙ্গী শুধু অভ্যাসবশত বা আপনাকে সঙ্গ দিতেই সঙ্গমে অংশ নিচ্ছেন কি না। কোনও নতুন নাম সঙ্গীর মুখে বার বার যদি কোনও নতুন নাম আপনার সঙ্গীর মুখে বার বার শোনেন, তাহলে একটু সতর্ক হওয়া জরুরি। খেয়াল করে দেখবেন, নতুন এই মানুষটির সম্পর্কে আপনার সঙ্গীকে আপনি কোনও প্রশ্ন করলে তিনি কি এড়িয়ে যাচ্ছেন? যদি তাই হয় তবে ব্যপারটা সন্দেহজন! এমনটা পরকীয়া সম্পর্ক জড়ালেও হতে পারে। তবে পরকীয়া সম্পর্ক না জড়ালেও কারও ব্যক্তিত্বে, কাজে, কথা-বার্তায় অতিরিক্ত মাত্রায় প্রভাবিত হয়ে পড়লেও এমনটা হতে পারে। হঠাত্ ফোন বা ইন্টারনেটে ব্যাস্ত হয়ে পড়া সঙ্গী যদি হঠাত্ করেই ফোন বা ইন্টারনেটে ব্যাস্ত হয়ে পড়েন, যদি পরিবার বা বন্ধু-বান্ধবদের সঙ্গে থেকেও মাঝে মধ্যেই একটু একলা হতে চান, তাহলে বুঝতে হবে, তিনি আপনার নজর এড়িয়ে বা পরিচিত সকলের নজর এড়িয়ে কোনও কিছু করতে চাইছেন। সঙ্গীর মধ্যে এমন সন্দেহজন আচরণ লক্ষ্য করলে তা পরকীয়া সম্পর্কের কারণেও হতে পারে। প্রসঙ্গত, উপরে উল্লেখিত লক্ষণগুলো পরিস্থিতি অনুযায়ী আলোচিত আশঙ্কা বা সম্ভাবনা মাত্র। তবে এই লক্ষণগুলো অন্যান্য শারীরিক বা মানসিক চাপ বা পরিস্থিতি বা কোনও সাময়িক আকর্ষণ জনিত করণেও হতে পারে। তাই সম্পর্কের ক্ষেত্রে কোনও রকম দূরত্ব বা সমস্যা বোধ করলে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনার চেষ্টা করুন। বেশির ভাগ ক্ষেত্রে আলোচনার মধ্যমেই সম্পর্কের জটিলতা কাটিয়ে স্বাভিবিক ছন্দে ফেরা সম্ভব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।