shopner bd
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
×

বাড়িতেই বানিয়ে নিন কাশ্মীরি পোলাও

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:১৪

সাধারণ পোলাও রান্না করতে তো আমরা অনেকেই পারি। কিন্তু অতিথি আপ্যায়নে নতুন কিছু রাখতে চাইলে রান্না করতে পারেন মজাদার কাশ্মীরি পোলাও। জেনে নিন কাশ্মীরি পোলাও বানানোর সহজ রেসিপি আর চটপট রেঁধে নিন বাড়িতেই... কাশ্মীরি পোলাও বানাতে লাগে (৫-৬ জনের জন্য) বাসমতি চাল ২৫০ গ্রাম, ফুলকপি-গাজর-বিন-মটরশুঁটি পরিমাণ মতো, পনির ১০০ গ্রাম, কাজুবাদাম ১০-১২টা, কিশমিশ ১ চামচ, পেস্তা কুচি সামান্য, চেরি ৩-৪টা, জাফরান ১ চিমটি, দুধ ২ কাপ, ফ্রেশ ক্রিম আধকাপ, চিনি-লবণ স্বাদ মতো, ঘি পরিমাণ মতো, তেজপাতা ১টা, গোটা গরম মশলা প্রয়োজন মতো, তেল পরিমাণ মতো। কাশ্মীরি পোলাও বানানোর পদ্ধতি ১) চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। ২) একটি পাত্রে দুধ, ক্রিম, চিনি ও জাফরান একসঙ্গে মিশিয়ে নিন। ৩) ফুলকপি ও পনির লবণ পানিতে ভাপিয়ে হালকা ভেজে নিন। ৪) কাজুবাদাম, কিশমিশ, গাজর, বিন, মটরশুঁটি হালকা ভেজে নিন। ৫) এবার প্যানে সাদাতেল ও ঘি গরম করুন। ৬) এরপর তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিন। ৭) এরপর চাল দিয়ে দিন। নেড়েচেড়ে ২ কাপ পানি দিন। ৮) ফুটলে দুধের মিশ্রণ ও লবণ দিন। ৯) পানি শুকিয়ে এলে সব একে একে দিয়ে দিন। হালকা করে নেড়ে নিন, দেখবেন যাতে চাল ভেঙে না যায়। এ বার নামিয়ে উপর থেকে সামান্য জাফরান ছড়িয়ে পরিবেশন করুন কাশ্মীরি পোলাও।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।