shopner bd
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
×

রেসিপি: বাড়িতে সহজেই বানিয়ে নিন পনির পোলাও

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১০ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৫

ছুটির দিনগুলোতে চিকেন, মটন নিয়ে মেতে থাকলেও, সপ্তাহের অন্য দিনগুলোতে একটু হালকা খাবারই মন চায়। আর তাছাড়া অফিস বাড়ির দৌড়া-দৌড়িতে রান্নাও করতে হয় চটজলদি কিন্তু তার সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হয় স্বাদের দিকটিও। তাই আজ আপনাদের জন্য রইল চটজলদি ও সুস্বাদে ভরপুর পনির পোলাও। দেখে নিন পনির পোলাও রান্নার সহজ রেসিপি- পনির পোলাও বানাতে লাগে বাসমতী চালের ভাত ২ কাপ, পনির ১০০ গ্রাম (টুকরা, হালকা ভাজা), কাজু-কিসমিস-আমন্ড-আখরোট পরিমাণ মতো, গোটা গরম মশলা ১ টেবিল চামচ, লবণ-চিনি স্বাদম তো, দুধে ভেজানো জাফরান ২ টেবিল চামচ, ঘি ৩-৪ টেবিল চামচ, বেরেস্তা (ভাজা পেঁয়াজ) ১ টেবিল চামচ। পনির পোলাও বানানোর পদ্ধতি ১) ভাত করার সময় পানিতে গোটা গরম মশলা ও অল্প ড্রাইফ্রুটস দিন। ২) ভাত একটু শক্ত থাকতে থাকতে নামিয়ে নিন। ৩) তারপর কড়াইতে ঘি দিন। তাতে বাকি ড্রাইফ্রুটস হালকা করে ভেজে নিন। ৪) এরপর তাতে ভাত দিয়ে দিন। ভাতে একে একে পনির, জাফরান ভেজানো দুধ, বেরেস্তা, লবণ-চিনি দিয়ে সামান্য নেড়ে ঢেকে রাখুন। তারপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন। টিফিনেও নিয়ে যেতে পারেন এই পনির পোলাও।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।