বেকিং সোডা যে ৮ কাজে লাগে

বেকিং সোডা। শুধু খাবারের স্বাদ মুচমুচে করতে বা রান্নাঘর পরিষ্কার রাখতেই নয়, হঠাৎ কোনও বিপদ বা নিত্য কোনও দরকারেও কাজে আসবে এই উপাদান।
১. পোকামাকড় কামড়ালে র্যাশের জায়গায় পানি মেশানো বেকিং সোডা লাগানে জ্বালা কমে দ্রুত। এ ছাড়া গোসলের পানিতেও বেকিং সোডা মিশিয়ে গায়ে ঢাললে ত্বক নরম থাকে।
২. মুখের দুর্গন্ধ রুখতেও এর জুড়ি মেলা ভার। এক গ্লাস পানিতে এক চামচ বেকিং সোডা পেলে কুলি করলে মুখ পরিষ্কার থাকে।
৩. বেকিং সোডা মেশানো পানি মুখে লাগিয়ে ঘষে নিন। সপ্তাহে দু’দিন এটা করলেই ত্বকের মৃতকোষ পরিষ্কার হবে।
৪. সারা দিন শ্রমের পর ঈষদুষ্ণ পানিতে বেকিং সোডা মিশিয়ে পা ডুবিয়ে থাকুন। বাড়ি ফিরে মিনিট পাঁচেক এমনটা করতে পারলেই পায়ের স্ক্রাবিংয়ের কাজ হয়ে যাবে।
৫. বোতলে পানি আর বেকিং সোডা মিশিয়ে মাইক্রোওয়েভ বা ওটিজি-র ভিতর স্প্রে করে নিন। ভালো করে মুছে নিলেই আভেন একেবারে নতুনের মতো ঝাঁ চকচকে দেখাবে। গ্যাসের চারপাশে বহু দিন ধরে জমে থাকা ময়লাও পরিষ্কার করতে পারেন এভাবে।
৬. সম পরিমাণে লবণ ও বেকিং সোডা মিশিয়ে নিন। ঘরের যে পথে পিঁপড়ারা বেশি যাতায়াত করে, সেখানে ছড়িয়ে রাখুন। পিঁপড়ার হাত থেকে সহজেই মুক্তি পাবেন।
৭. বাথরুমের দুর্গন্ধ দূর করতে কমোডে এক কাপ বেকিং সোডা ঢেলে রাখুন। এক ঘণ্টা পর ফ্লাশ করলেই বাথরুমের দুর্গন্ধ কেটে যাবে।
৮. হাতে কোনও কারণে রান্নার গন্ধ লেগে থাকলে বা দুর্গন্ধ হলে বেকিং সোডা মেশানো পানি দিয়ে কচলে ধুয়ে নিলেই সে গন্ধ দূর হবে সহজে।