shopner bd
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
×

ত্বক আর চুলের স্বাস্থ্য ফেরাতে ব্যবহার করুন ভাতের মাড়

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৯

বাঙালি সারা দিনে দেশি-বিদেশি যত রকমই খাবার খেয়ে বেড়াক না কেন, দিনে অন্তত একবার তার ভাত চাই-ই-চাই। অনেকে আবার ডায়েটের কারণে ভাতের থেকে দূরে থাকেন। কিন্তু জানেন কি ত্বক আর চুলের স্বাস্থ্য ফেরাতেও ভাতের জুড়ি মেলা ভার! তবে এ ক্ষেত্রে ভাত সরাসরি নয়, ভাতের মাড় কাজে লাগানো যেতে পারে ত্বক আর চুলের পরিচর্যায়। আসুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক- গোসলের পানিতে ভাতের মাড় মিশিয়ে গোসল করলে ত্বকের মধ্যে অস্বস্তিকর জ্বালা, চুলকানি থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। ব্রণের সমস্যায় ভুগছেন? তাহলে, ভাতের মাড় ঠাণ্ডা করে তুলার সাহায্যে লাগান ব্রণ আক্রান্ত স্থানে। দিনে ২-৩ বার ব্যবহার করলেই ফারাক বুঝতে পারবেন। সান ট্যান পড়ে শরীরের বিভিন্ন জায়গা পুড়ে যায়। পুড়ে যাওয়া জায়গাগুলোতে ঠাণ্ডা ভাতের মাড় লাগালে চলে যায় ট্যান। একইসঙ্গে বাড়বে ত্বকের জেল্লাও। শ্যাম্পু করার পর, পানি আর ভাতের মাড় মিশিয়ে চুলের গোড়ায় দিন। মিশ্রনটি চুলে দেওয়ার পর ৩-৪ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে চুলের ডগা ফাটার মতো সমস্যা থেকে রক্ষা পাবেন। এছাড়াও মজবুত ও ঔজ্জ্বল্য চুল পেতে ব্য়বহার করুণ ভাতের মাড়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।