shopner bd
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
×

পিঠের ব্রণ থেকে রেহাই পেতে ঘরোয়া ৪ টোটকা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৪

টিন-এজ বয়সেই প্রধানত ব্রণের সমস্যা থাকে। কিন্তু অনেকেরই টিন-এজ পেরিয়ে গেলেও ব্রণের সমস্যা দেখতে পাওয়া যায়। শুধু যে মুখেই ব্রণ হয়ে তা নয়। শরীরের যে কোনও জায়গায় হতে পারে ব্রণ। বিশেষ করে পিঠে দেখতে পাওয়া যায় এই ব্রণ। আর ব্রণ মানেই দাগ। যার জন্য় ইচ্ছে করলেও আমরা কোনও রকম ডিজাইনার ড্রেস পরতে পারি না। কিন্তু জানেন কি কিছু ঘরোয়া পদ্ধতিতেই দূর করা যাবে ব্রণ বা ব্রণের দাগ? চলুন জেনে নেয়া যাক- কাঁচা হলুদ কাঁচা হলুদ বেটে ভালো করে সারা পিঠে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। হলুদের অ্যান্টি-ব্যাকটেরিয়াল দ্রুত ব্রণ সারাতে সাহায্য করে। টক দই টক দই ভালো করে ফেটিয়ে পিঠে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। টক দইয়ে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক থাকে যা স্বাস্থ্যের পক্ষে ভাল। অ্যালোভেরা জেল পিঠের ব্রণের মধ্যে অ্যালোভেরা জেল লাগিয়ে ২০-৩০ মিনিট রেখে দিন। এর পর ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন। গ্রিন টি গ্রিন টি ছেঁকে ঠাণ্ডা করে, তুলার সাহায্যে ব্রণের মধ্যে লাগালে উপকার পাবেন। কারণ গ্রিন টিতে পলিফেলন থাকায়, এটি ব্রণ প্রতিরোধে সাহায্য করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।