shopner bd
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
×

মেকআপ তোলার সময় অজান্তেই এসব ভুল আর নয়

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৪ মার্চ ২০২০, ২১:২৯

গরম প্রায় চলে এসেছে। প্যাচপেচে গরম আর ঘামের সঙ্গে পাল্লা দিয়ে ত্বককে ভালো রাখার চেষ্টা করতেই হয়। সে চেষ্টায় ঘাটতি না রাখার চেষ্টাই করেন অধিকাংশ নারী। কিন্তু বাধ সাধে তার পর। কর্মব্যস্ততার পর বাড়ি ফিরে বেশির ভাগ মানুষই মেকআপ তোলায় আলস্য দেখান। দায়সারা গোছে মেকআপ তুলতে গিয়ে ত্বকের ক্ষতি করেন। এই ভুলের হাত ধরেই ত্বকের শুষ্কতা, ব্রণের মতো একাধিক সমস্যা দেখা দেয়। বলিরেখাও আসতে পারে। চোখের মেকআপও ভাল করে না তুলে শুতে গেলে চোখের সংক্রমণ, জ্বালা, চোখের পাতা কমে আসার মতো নানা সমস্যা দেখা দিতে পারে। তাই মেকআপ তোলার সময় মেনে চলুন সহজ কয়টা উপায়। ১. ক্লিনজার ব্যবহার করুন মেকআপ রিমুভার হিসেবে। সারা দিনের ধুলাবালি, বহু আগে মাখা ময়শ্চারাইজার, সানস্ক্রিন তুলতেও ক্লিনজার ব্যবহার করুন। তবে ক্লিনজাররে পর ভালো করে ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে নিন। ২. চোখের মেকআপ তোলায় বাড়তি যত্ন নিন। এর জন্য বিশেষ মেকআপ রিমুভার পাওয়া যায়। তা কাছে না থাকলে ব্যবহার করতে পারেন বেবি অয়েল বা নারকেল তেল। তুলায় কিছুটা তেল নিয়ে আস্তে আস্তে আইলাইনার তুলে ফেলুন। মাশকারা তুলতে ব্যবহার করুন পেট্রোলিয়াম জেলি বা তেল। এতে চোখের কাছে ত্বক তৈলাক্ত হয়ে পড়ে। এর ফলে, মুখে ব্রণ, অ্যালার্জি হতে শুরু করে। তাই মেকআপ তুলে ফেলার পর একটি শুকনো কাপড় দিয়ে মুখে থাকা অতিরিক্ত তেলা ভাব মুছে ফেলুন। তার পর পানি ও ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিন পুরো মুখ। ৩. হাতে একটু বেশি সময় থাকলেও চড়া মেকআপ থাকলে তা তোলার আগে নিতে পারেন স্টিম হিট। একটি বড় মাপের বাটিতে গরম পানি নিয়ে কিছু ক্ষণ সেই গরম পানির ভাপ নিন। এতে ত্বকের রন্ধ্রগুলো আলগা হয়ে যাবে এবং মেকআপ খুব সহজে উঠে আসবে। ৪. মেকআপ তোলার পর সারা মুখে ভালো করে মেখে নিন ময়শ্চারাইজার। এতে ত্বক কোমল ও উজ্জল থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।