shopner bd
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
×

ঠোঁটের কালো দাগ দূর করার উপায়

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৭ মে ২০১৯, ১৪:০৫

ঠোঁটে মরা কোষ জমতে থাকলে উজ্জ্বলতা হারায়। তাই প্রতিদিন ব্রাশ করার সময়ে ঠোঁটেও ব্রাশ করুন কিছুটা। তার পরে হালকা কোনো লিপবাম লাগিয়ে নিন। অথবা রাতেও ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটে হালকা ব্রাশ দিয়ে ঘষে গ্লিসারিন অথবা লিপবাম লাগিয়ে শুয়ে পড়ুন। রোদে বের হওয়ার আগে ঠোঁটে এসপিএফ যুক্ত লিপ বাম লাগান। ত্বকে যেমন সানস্ক্রিন লাগানো প্রয়োজন, তেমনই ঠোঁটকেও বাঁচান। বরফের টুকরায় কয়েক ফোঁটা আমন্ড অয়েল লাগিয়ে ঠোঁটে ঘষে নিন। এতে ঠোঁটের রক্ত চলাচল স্বাভাবিক হবে এবং ঠোঁটের উজ্জ্বলতা ফিরে আসবে। লেবুর রস ও মধুর মিশ্রণ ঠোঁটে লাগান। বেশ কিছু ক্ষণ লাগিয়ে ধুয়ে ফেলুন। চিনির সঙ্গে লেবু আর মধু মিশিয়েও লাগাতে পারেন ঠোঁটে। এটা স্ক্রাবারের কাজ করে। প্রত্যেকের বাড়িতেই আলু থাকে। তাই আলুর রসও লাগাতে পারেন ঠোঁটে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।