shopner bd
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
×

রোগ প্রতিরোধ বাড়বে কিসে?

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২০ জুন ২০২০, ১৮:২৯

কোভিড পরবর্তী পৃথিবী আমাদের জীবনধারণের পদ্ধতিতে বদল এনেছে। তবে শুধু জীবনধারণ বদলেছে এমনই নয়, পরিবর্তিত হয়েছে খাওয়ার অভ্যাসও। সুগার-প্রেশার-কোলেস্টেরল-ওজন, সবই রাখতে হবে মোটামুটি নিক্তির মাপে। না হলে এদের হাত ধরেও বাড়াবাড়ি করতে পারে কোভিড। আবার যদি গ্যাস-অম্বল-বদহজমের মতো সাধারণ সমস্যা থাকে, সে ক্ষেত্রে পুষ্টির অভাব হতে পারে। অপুষ্টির সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার যোগ আছে। তাই এই নতুন নিয়মে, নতুন কিছু খাবারকে সঙ্গে নিয়ে প্রতিদিনের ডায়েট সাজাতে হবে। ১. সকালে উঠে ক্ষুদা পাক বা না পাক খেয়ে ফেলতে হবে। খেতে হবে ৩ ঘণ্টা অন্তর, দিনের কোনও খাবার বাদ দেওয়া যাবে না। একদিন ব্রেকফাস্ট না করলে কিছু হবে না, এমন ভাবনা থেকে বেরিয়ে আসুন। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়ে, ওজনও আয়ত্তে থাকে। ২. যত ক্ষুদাই পাক, পেট খানিকটা খালি রেখে খান। পানির বোতল সঙ্গে রাখুন। মাঝেমধ্যে চুমুক দিন। ৩. রাতের খাবার যত হালকা হয় তত ভাল। শুতে যাওয়ার ঘণ্টা দুয়েক আগে খান। খাওয়ার পর একটু পায়চারি করুন। ৪. ওজন যাতে না বাড়ে সে দিকে খেয়াল রাখুন। তবে ক্র্যাশ ডায়েট করে নয়। ৫. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে এমন পুষ্টিকর খাবার বা ভেষজ খান নিয়মিত। ৬. শান্ত হয়ে বসে, ভাল করে চিবিয়ে, মন দিয়ে খান। একে বলে মাইন্ডফুল ইটিং। এভাবে খেলে হজম ভাল হয়। খাবারের পুষ্টি ভাল ভাবে শোষিত হয় শরীরে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। নতুন খাবার ১. সকালে খালিপেটে খান হলুদ দুধ। গরুর দুধে বা আমন্ড দুধে এক চামচ কাঁচা হলুদ বাটা, আধ চামচ দারচিনির গুঁড়া, সিকি চামচ গোলমরিচের গুঁড়া মিশিয়ে বানান। সুগার না থাকলে মধু মেশাতে পারেন। এর পর আধঘণ্টা কিছু খাবেন না। ২. সকালে চা-এর বদলে আয়ুর্বেদিক ক্বাথ খেতে পারেন। তুলসি, পিপলি, আদা ও মধু দিয়ে বা তুলসি, আদার সঙ্গে গোলমরিচ, দারচিনি, কিশমিশ, মধু ও লেবুর রস দিয়ে বানাতে পারেন। আধ চামচ গুড়ুচি এক কাপ পানিতে ফুটিয়ে মধু মিশিয়েও বানানো যায়। নিয়মিত খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়বে, বাড়বে হজমশক্তি। গলাতেও আরাম হবে। ৩. সকালে এমন খাবার খান যাতে কোনও অস্বাস্থ্যকর উপাদান নেই। গম ও ছোলা শুকনা খোলায় ভেজে তাতে মেশান ওটস ও বার্লি। তার পর মিক্সিতে গুঁড়া করে দুধ বা পানি দিয়ে ফুটিয়ে ফল মিশিয়ে খান। আমন্ড দুধে কাঁচা হলুদ, ওটস ও মধু মিশিয়ে পরিজ বানাতে পারেন। ৪. দুপুরে ভাতের সঙ্গে কাঁচা হলুদ ও গোলমরিচ বাটা খান। ডাল-সবজির সঙ্গে খান লেবু। বা খাওয়ার পর কোনও টক ফল খান। ৫. লেবু দিয়ে ধনেপাতা বা পুদিনার চাটনি বা ১৫ মিলি আমলকির রস খেতে পারেন। ৬. রান্নায় সব ধরনের মশলা ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করুন। যেমন, ধনে, জিরা, হলুদ, গোলমরিচ, আদা, রসুন, মেথি, কালোজিরা। ৭. ইমিউনিটি বাড়ে এমন একটি মশলা বানিয়ে রাখুন। ৩ চামচ করে জিরা, ধনে, ৬ চামচ মেথি ও এক চামচ গোলমরিচ শুকনা খোলায় ভেজে, গুঁড়া করে নিন। তাতে মেশান এক চামচ আদার গুঁড়া, ৬ চামচ হলুদ গুঁড়া ও সিকি চামচ দারচিনির গুঁড়া। যে কোনও রান্নায় মেশানোর আগে এক চামচ ঘি অল্প গরম করে তাতে এক চামচ মশলা দিয়ে নেড়ে নিন। ভাত, সেদ্ধ সবজি, ডাল, স্যুপ সবেতে মেশাতে পারেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।