শরীর ও মনকে সুস্থ রাখতে মেনে চলুন ১০টি পরামর্শ

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন বিজ্ঞানী, গবেষক, চিকিৎসক থেকে অসংখ্য সাধারণ মানুষ। করোনা সংক্রমণ থেকে বাঁচতে বিগত কয়েক মাস ধরে লকডাউনে ঘরবন্দি হয়ে দিন কাটাচ্ছেন বিশ্বের লাখ লাখ মানুষ। এই পরিস্থিতিতে শরীর ও মনের সুস্বাস্থ্য ধরে রাখতে কতগুলো নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি! আসুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক-
১) নিয়মিত শরীরচর্চা করুন। যেহেতু এখন আপনি বাড়ির বাইরে বেরোতে পারছেন না, তাই বাড়িতেই সকাল-সন্ধ্যা নির্দিষ্ট সময় মেনে শরীরচর্চা করুন। এছাড়াও সকাল সন্ধ্যায় চা খাওয়ার অভ্যাস ত্যাগ করার চেষ্টা করুন।
২) প্রতিদিন ১-২ ঘণ্টা ধ্যান বা মনের ব্যায়াম করুন।
৩) দিনে ১ ঘণ্টার বেশি সোশ্যাল মিডিয়ায় সময় না দেওয়ার চেষ্টা করুন।
৪) ফেসবুক বা ইনস্টাগ্রাম ১ ঘণ্টার বেশি ব্যবহারের অভ্যাস ত্যাগ করার চেষ্টা করুন।
৫) টিভিতে বেশিক্ষণ করোনা সম্পর্কিত কোনও খবর দেখবেন না। খুব বেশি হলে ২০-৩০ মিনিট দেখুন।
৬) দিনে অন্তত ২ থেকে ৩ ঘণ্টা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করুন। যেমন, কবিতা লেখা, গল্প লেখা, ছবি আঁকা, গান গাওয়া ইত্যাদি।
৭) টিভিতে বার বার একই খবর না দেখে গল্প বা উপন্যাস পড়ুন।
৮) ঘুমাতে যাওয়ার আগে ফোনের, সম্ভব হলে বাড়ির ওয়াই-ফাই ইন্টারনেট কানেকশন বন্ধ করে দেবেন। কারণ, সঠিক পরিমাণে ঘুম হচ্ছে সব রোগেরই প্রতিষেধক। তাই ঘুমের আগে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন।
৯) নিয়মিত নিজের হাত ভাল করে ধুতে ভুলবেন না।
১০) নিজের প্রতিদিনের কাজ করার সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যদেরও কাজে সহায়তা করুন।