shopner bd
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
×

মানসিক চাপ দূর করার সহজ উপায়

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৭ জুন ২০২০, ১৭:৫৫

মানসিক চাপের নির্দিষ্ট কোনও কারণ নেই। আর্থিক কষ্ট, চাকরি কিংবা কোনও পরিস্থিতির সাপেক্ষে মানসিক আঘাত যে কোনও কারণেই মনে বাসা বাঁধতে পারে মানসিক চাপ। এমনকি বিভিন্ন রোগের গোড়া লুকিয়ে থাকতে পারে এই মানসিক চাপে। ডায়েবেটিসের কারণ হিসেবেও মানসিক চাপকে ধরা হয়। কিন্তু মানসিক চাপকে দূরে রাখতে কার্যকরী হতে পারে এই পদ্ধতি। আর মানসিক চাপ দূরে থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা, সঠিক ঘুম, মানসিক স্বাস্থ্য সব বজায় রাখা সম্ভব। কী করতে হবে? প্রথমে একটি চেয়ারে বা অন্য যে কোনও জায়গায় আরামপ্রদভাবে বসুন। শিরদাঁড়া সোজা রাখুন। এরপর একটি হাত আপনার পেটে রাখুন। অন্য হাতটি হৃৎপিন্ডের দিকে বুকে রাখুন। ধীরে ধীরে চোখ বন্ধ করুন। তারপর দীর্ঘ নিশ্বাস প্রশ্বাস চালান। মনে রাখবেন আপনার শ্বাস-প্রশ্বাস ধীর কিন্তু অবিচল হওয়া জরুরি। ১০ মিনিট ধরে এমনটা করতে থাকুন। আর ভাবুন আপনার সমস্যা সমাধানের কথা। কখন করতে হবে? দিনে একাধিক বার এরকম করতে পারেন। যখন মানসিক চাপ অনুভব করছেন তখন করলে উপকার পেতে পারেন। এছাড়া রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে এটি করুন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।