shopner bd
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
×

অকালমৃত্যু ডেকে আনে যে খাবার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৯ জুলাই ২০২০, ১০:৪৬

খাবার খাওয়ার ক্ষেত্রে অবশ্যই সচেতন হতে হবে। কারণ কিছু খাবার আছে যা অকালমৃত্যু ডেকে আনে। এক সমীক্ষায় দেখা যাচ্ছে, প্রতিবছর এক কোটিরও বেশি মানুষ মারা যাচ্ছে শুধু খাবারের কারণেই। ল্যানসেটে প্রকাশিত এক বিশ্লেষণে দেখা যাচ্ছে, দৈনন্দিন যে খাদ্য তালিকা সেটিই ধূমপানের চেয়ে বেশি প্রাণহানি ঘটায়। বিশ্বব্যাপী প্রতি পাঁচটি মৃত্যুর মধ্যে একটির জন্য এই খাবারই দায়ী। খাবারের কারণে প্রতিবছর পৃথিবীতে মারা যাচ্ছেন ১ কোটিরও বেশি মানুষ। গবেষকরা বলছেন, শুধু মাত্র স্থূলতা নয় বরং নিম্নমানের খাদ্যাভ্যাসের কারণে হার্ট অ্যাটাক বা ক্যান্সারের মতো জটিল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। ‘দ্যা গ্লোবাল বার্ডেন অফ ডিজেস স্টাডি’ নামের এক গবেষণায় উঠে এসেছে কেবল খ্যাদ্যাভ্যাসের কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে মারা যাওয়ার মানুষের আনুপাতিক সংখ্যা। অতিরিক্ত লবণ ও কম দানাদার শস্য খাওয়া, এটি ৩০ লাখ মানুষের মৃত্যুর কারণ। এছাড়া ফলমূল কম খাওয়াও ২০ লাখ মানুষের মৃত্যুর কারণ। এদিকে বাদাম, বীজ, শাকসবজি, সামুদ্রিক খাদ্য থেকে পাওয়া ওমেগা-৩ এবং আঁশ জাতীয় খাবারের পরিমাণ কম হওয়াটাও মৃত্যুর বড় কারণগুলোর অন্যতম। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস্টোফার মুরে বিবিসিকে বলছেন, ডায়েটকেই আমরা স্বাস্থ্যের অন্যতম প্রধান পরিচালক হিসেবে পেয়েছি। এটা সত্যিই অনেক গভীর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।