shopner bd
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
×

ভেজা চুলে ঘুমালে যেসব ক্ষতি হয়

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১০ জুলাই ২০২০, ১০:১০

রাতে ভালো ঘুমের জন্য অনেকে গোসল করে ভেজা চুলে ঘুমাতে যান। তবে আপনি জানেন কী? রাতে চুল ধোয়ার পর যদি ভেজা চুলে ঘুমাতে যান তা হলে চুলের মারাত্মক ক্ষতি হতে পারে! জেনে নেয়া যাক ভেজা চুলে ঘুমিয়ে পড়লে যেসব ক্ষতি হয়- ১. রাতে ঘুমানোর আগে চুল ধুয়ে ঘুমালে চুলে জট পড়ার সম্ভাবনা বেশি থাকে। ফলে চুল ঝরে যায়। ২. অনেকক্ষণ চুলের গোড়ায় যদি আলো-বাতাস না পৌঁছায়, তা হলে চুলের ত্বক স্যাঁতসেঁতে থাকে। ফলে ছত্রাকের সংক্রমণের সম্ভাবনা থেকে যায় ও চুলের ত্বকে খুশকিও জন্ম নেয়, যা চুলের ত্বকের জন্য ক্ষতিকর। ৩. ভেজা চুল নিয়ে ঘুমালে চুল দিয়ে বাজে গন্ধ বের হয়। প্রাকৃতিকভাবে ঘুমানোর সময় চুলের ত্বক ঘেমে যায়। চুলের ত্বক ভেজা থাকলে ঘাম ও পানি মিশে একটি বাজে দুর্গন্ধের সৃষ্টি হয়। ৪. ভেজা চুল নিয়ে ঘুমাতে গেলে ক্ষতি হয় চুলের। বালিশের সঙ্গে চুলে ঘষা লাগার কারণে নষ্ট হয়ে যায় চুলের কোমলতা। আর চুল রুক্ষ হয়ে ওঠে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।