shopner bd
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
×

যখন তখন হেঁচকি! সামাল দেওয়ার ১০ উপায়

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ জুলাই ২০২০, ১৯:৫৬

হেঁচকি। একটা চরম অস্বস্তিকর ব্যাপার। খাওয়ার সময়, ক্লাসের ফাঁকে, অফিসে জরুরি মিটিংয়ের মাঝে বা ঘুমের মধ্যে বিব্রতকর অবস্থা তৈরি করে। এমন সময়ে চট করে হেঁচকি দূর করতে কী করবেন? জেনে নেওয়া যাক হেঁচকি বন্ধ করার ১০টি অব্যর্থ উপায়, যে কোনও একটি কাজে লাগালেই উপকার পাবেন। ১) এক চামচ মাখন বা চিনি খেতে পারেন। সমস্যা দ্রুত মিটে যাবে। ২) মুখের উপরের অংশটিতে ভাল করে মালিশ (ম্যাসাজ) করুন। প্রয়োজনে গলার পেছনের অংশে হালকা মালিশ করুন। এতেও হেঁচকি কমবে। ৩) আপনার যদি এমন হঠাৎ করে হেঁচকি ওঠে, তাহলে লম্বা শ্বাস নিয়ে ভেতরে অনেকক্ষণ রাখুন। এ ক্ষেত্রে অবশ্যই নাক বন্ধ রাখুন। সমস্যা মিটে যাবে। ৪) কাগজের ব্যাগের ভেতরে মাথা ঢুকিয়ে নিশ্বাস নিন। অল্প সময়ের মধ্যেই উপকার পাবেন। ৫) লম্বা নিঃশ্বাস নিন। হাঁটুকে বুকের কাছাকাছি এনে জড়িয়ে ধরুন এবং কয়েক মিনিট এভাবেই থাকুন। এতে তাড়াতাড়ি উপকার পাওয়া যায়। ৬) হেঁচকি বন্ধ করার জন্য জিহ্বাতে লেবুর একটি অংশ রাখুন এবং মিষ্টি মনে করে সেটি চুষুন। এটি হেঁচকি বন্ধ করতে বেশ কার্যকর। ৭) বেশি করে পানি খান। বিশেষ করে ঠাণ্ডা পানি খেলে তাড়াতাড়ি উপকার পাওয়া যায়। ৮) আপনি যখন নাক দিয়ে নিশ্বাস নিবেন তখন নাকে হালকা করে চাপ দিন। এটি হেঁচকির সমস্যা কমাতে সহায়ক। ৯) হেঁচকি বন্ধে সহায়ক আরেকটি উপায় হল দুই কানে দুই আঙ্গুল ঢুকিয়ে কিছুক্ষণ থাকুন। দেখবেন হেঁচকি নিমেষেই বন্ধ হয়ে গিয়েছে। ১০) হেঁচকি বন্ধ করতে লেবুর রসের সঙ্গে আদা কুচিও খেতে পারেন। এতে অল্প সময়ের মধ্যেই উপকার পাবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।